নোটিশ : সম্মানিত ব্যবহারকারী, আমাদের মাদ্রাসার সফটওয়্যারটি আরও উন্নত ও সহজ করার লক্ষ্যে বর্তমানে আরো আপডেট কার্যক্রম চলছে। এই কারণে সাময়িকভাবে সফটওয়্যার ব্যবহারে কিছুটা বিঘ্ন ঘটতে পারে। খুব দ্রুতই আপডেট সম্পন্ন করে সফটওয়্যারটি সবার জন্য উন্মুক্ত করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। — দারুল আমন টেকনোলজি।

আমাদের সেবা

আধুনিক ও স্মার্ট মাদ্রাসা ব্যবস্থাপনা সফটওয়্যার

আধুনিক ও স্মার্ট মাদ্রাসা ব্যবস্থাপনা সফটওয়্যার

মাদ্রাসার যাবতীয় প্রশাসনিক, শিক্ষাগত ও আর্থিক কার্যক্রম সহজে পরিচালনার জন্য তৈরি একটি আধুনিক ডিজিটাল ম্যানেজমেন্ট সিস্টেম। এই সফটওয়্যারের মাধ্যমে একজন প্রশাসক একই ড্যাশবোর্ড থেকে প্রতিষ্ঠানের সকল কার্যক্রম পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করতে পারবেন।

মাদ্রাসার নিজস্ব আধুনিক ওয়েবসাইট

মাদ্রাসার নিজস্ব আধুনিক ওয়েবসাইট

একটি আধুনিক ওয়েবসাইটের মাধ্যমে মাদ্রাসার সকল তথ্য, শিক্ষা কার্যক্রম, ভর্তি বিজ্ঞপ্তি এবং গুরুত্বপূর্ণ নোটিশ অনলাইনে প্রকাশ করা যাবে। শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষ যেকোনো স্থান থেকে প্রতিষ্ঠানের প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।

আধুনিক বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থাপনা

আধুনিক বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থাপনা

শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে ব্যবহার করা হবে আধুনিক ফিঙ্গারপ্রিন্ট ও বায়োমেট্রিক হাজিরা মেশিন। প্রত্যেকে নিজের আঙুলের ছাপ দিয়ে হাজিরা প্রদান করতে পারবেন। এতে ম্যানুয়াল হাজিরার ঝামেলা কমবে এবং উপস্থিতির সঠিক তথ্য সংরক্ষণ করা সম্ভব হবে।

শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের ডিজিটাল পরিচয়পত্র

শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের ডিজিটাল পরিচয়পত্র

প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীর জন্য আধুনিক ও প্রফেশনাল ডিজিটাল আইডি কার্ড তৈরি করা যাবে। প্রতিটি কার্ডে ব্যক্তির ছবি, নাম, পরিচয়, রোল বা আইডি নম্বরসহ প্রয়োজনীয় তথ্য থাকবে। এতে প্রতিষ্ঠানের পরিচয় ও নিরাপত্তা ব্যবস্থাপনা আরও উন্নত হবে।